জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের সময় জ্বলন্ত বস্তুর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন দাঙ্গা পুলিশের সদস্যরা। ফ্রান্সের রাজধানী প্যারিসে, ১৭ অক্টোবর ২০২৬
বিশ্বের দেশে দেশে নানা দাবিতে রাজপথে বেশ কয়েক দিন ধরেই বিক্ষোভ হচ্ছে। কোথাও জীবনযাত্রার ব্যয় ও আবাসনসংকটের প্রতিবাদ, কোথাও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন, আবার কোথাও শিক্ষাব্যবস্থার দুরবস্থা ও রাজনৈতিক অধিকারের দাবিতে আওয়াজ তুলছে মানুষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোয় সবশেষ গতকাল বৃহস্পতিবার ও ফ্রান্স, সার্বিয়া, তিউনিসিয়া, কলম্বিয়া ও ভেনেজুয়েলায় বিক্ষোভের খবর প্রকাশিত হয়েছে।
এ ছাড়া জার্মানিতে ৩১ অক্টোবর আন্দোলনের ডাক দিয়েছে তরুণদের একটি সংগঠন। ফ্রান্সে শিক্ষার্থীদের ক্ষোভ থেকে শুরু হওয়া আন্দোলন এখন ভয়াবহ সহিংস রূপ নিয়েছে। সার্বিয়ায় তরুণদের নেতৃত্বে দুর্নীতিবিরোধী আন্দোলনের সামনে এখন সংসদ নির্বাচন। ভেনেজুয়েলায় বিরোধী নেত্রীর দেশে ফেরা ও অবাধ নির্বাচনের দাবি উঠেছে। তিউনিসিয়ায় পুলিশি হেফাজতে মৃত্যুর অভিযোগ ঘিরে সংঘর্ষ হয়েছে।
আর কলম্বিয়ায় বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর পুলিশের হামলার অভিযোগ উঠেছে।এ ছাড়া ইউরোপের বিভিন্ন দেশে জীবনযাত্রার ব্যয়, বাড়িভাড়া, শিক্ষা খাতে বিনিয়োগ ও সামাজিক বৈষম্য নিয়ে ক্ষোভ বাড়ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।