advertisement
advertisement

ভালো ‘বন্ধু–সার্কেল’ যেভাবে গড়ে তুলবেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ৪:৩০ পূর্বাহ্ণ
ভালো ‘বন্ধু–সার্কেল’ যেভাবে গড়ে তুলবেন

advertisement

মানুষ সামাজিক জীব। জীবনের চলার পথে সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার জন্য সুহৃদ বা বন্ধুর প্রয়োজন অপরিসীম। তবে শুধু বন্ধু তৈরি করাই শেষ কথা নয়, আসল চ্যালেঞ্জ হলো সেই বন্ধুত্বকে জীবনের প্রতিটি বাঁকে টিকিয়ে রাখা।ইসলামি জীবনদর্শনে বন্ধুত্ব শুধু জাগতিক আড্ডা বা স্বার্থের আদান-প্রদান নয়, বরং এটি একটি আত্মিক ও ইমানি বন্ধন।

শুধু নিঃস্বার্থ ভালোবাসা ও মানবিক মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়া বন্ধুত্বই ইহকাল ও পরকালে সুদৃঢ় থাকে।১. আল্লাহর জন্য ভালোবাসা বন্ধুত্বের প্রধান ভিত্তি হলো এতে কোনো দুনিয়াবি স্বার্থ বা লোভ না থাকা।

যে বন্ধুত্ব শুধু খোদানুভূতির ওপর গড়ে ওঠে, সামান্য স্বার্থের ঘাটে তা নিমজ্জিত হয় না।মহানবী (সা.) বলেছেন, কেয়ামতের কঠিন দিনে আল্লাহ যেসব মানুষকে তাঁর আরশের বিশেষ ছায়াতলে আশ্রয় দেবেন, তাঁদের মধ্যে এক শ্রেণি হলো সেই দুই বন্ধু—যাঁরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবেসেছেন এবং সেই ভালোবাসার ওপরই একত্র ও বিচ্ছিন্ন হয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর