advertisement
advertisement

সুযোগ কাজে লাগিয়ে সিটির পাশে আর্সেনাল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ণ
সুযোগ কাজে লাগিয়ে সিটির পাশে আর্সেনাল

লিগের সপ্তম জয়ে সিটির সঙ্গে পয়েন্টে সমতা এনেছে আর্সেনাল

advertisement

আর্সেনাল ২ : ০ এভারটনটানা সাত ম্যাচ জিতে ছুটতে থাকা ম্যানচেস্টার সিটি ভিলা পার্কে হোঁচট খাওয়ায় এসেছিল সুযোগ। সেই সুযোগটা দারুণভাবেই কাজে লাগাল আর্সেনাল। এমিরেটসে এভারটনকে ২–০ গোলে হারিয়ে পয়েন্টে ম্যানচেস্টার সিটির সঙ্গে সমতা এনেছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।দুই দলেরই পয়েন্ট এখন ৮ ম্যাচে ২১ করে।

তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় এখনও পয়েন্ট টেবিলে শীর্ষে ম্যানচেস্টার সিটি, দুইয়ে আর্সেনাল।আর্সেনাল নিজেদের মাঠে নামার কিছুক্ষণ আগে অ্যাস্টন ভিলার মাঠে ২–১ গোলে হেরে যায় সিটি।এভারটনের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্সেনাল। সপ্তম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকেরা। ডান দিক থেকে নেওয়া কর্নারে এভারটনের রক্ষণে জটলা তৈরি হলে কাছ থেকে বল জালে পাঠান এজরি কনসা। আর্সেনালের হয়ে এটি তাঁর প্রথম গোল।

চলতি মৌসুমে সেটপিস থেকে এটিই আর্সেনালের প্রথম গোল।প্রথমার্ধে একের পর এক আক্রমণে এভারটনকে চাপে রাখে আর্সেনাল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর