advertisement
advertisement

বিচ্ছেদের পর জাস্টিন ট্রুডোর প্রেমে কেটি পেরির নতুন জীবন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
বিচ্ছেদের পর জাস্টিন ট্রুডোর প্রেমে কেটি পেরির নতুন জীবন

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে মার্কিন গায়িকা কেটি পেরি

advertisement

অরল্যান্ডো ব্লুমের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি, বিচ্ছেদের কষ্ট সামলে বিশ্বজুড়ে কনসার্ট, তারপর নতুন প্রেম। ব্যক্তিগত জীবনের বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া কেটি পেরি এখন ভালোবাসার কথা বলছেন খোলামেলাই। কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বর্ণনা করেছেন নিজের জীবনের ভালোবাসার মানুষ হিসেবে। আজ রোববার, ২৫ অক্টোবর মার্কিন এই পপ তারকার ৪২তম জন্মদিন।

গত ২ সেপ্টেম্বর প্রকাশিত পিপল সাময়িকীর সাক্ষাৎকারে কেটি জানান, ‘লাইফটাইমস ট্যুর’ তাঁকে ভক্তদের সঙ্গে নতুন করে যুক্ত হওয়ার পাশাপাশি ভালোবাসার মানুষেরও দেখা পাইয়ে দিয়েছে। বিচ্ছেদের কঠিন সময় পেরিয়ে এখন জীবনের ছোট ছোট আনন্দ উপভোগ করছেন তিনি। নতুন গান, কনসার্ট চলচ্চিত্র আর মেয়ে ডেইজিকে ঘিরে এগিয়ে চলেছে তাঁর জীবন।

সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেম২০২৫ সালের জুলাইয়ে কানাডায় কনসার্ট সফরের সময় ট্রুডোর সঙ্গে কেটির ঘনিষ্ঠতার খবর সামনে আসে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর