advertisement
advertisement

বর্তমান সংসদ পাঁচ বছর টিকবে কি না, সন্দেহ নাহিদ ইসলামের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
বর্তমান সংসদ পাঁচ বছর টিকবে কি না, সন্দেহ নাহিদ ইসলামের

যাত্রাবাড়াতে এনসিপির প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম

advertisement

বর্তমান জাতীয় সংসদ পাঁচ বছর টিকবে কি না, এই সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ শনিবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে নাহিদ ইসলাম এ কথা বলেন।

আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি নিয়েছে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। এই কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রচারপত্র বিতরণ করা হয়।প্রচারপত্র বিতরণের আগে এক সংক্ষিপ্ত পথসভায় নাহিদ ইসলাম বলেন, ১৬ বছর পরে যে সংসদ নির্বাচন হয়েছে, যে নতুন জাতীয় সংসদ গঠিত হয়েছে, এই সংসদের মূল্য আর দুই আনাও নেই।

এই জাতীয় সংসদ পাঁচ বছর টিকবে কি না, সন্দেহ আছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর