advertisement
advertisement

পর্যটকশূন্য সাজেকে সংকটে ব্যবসায়ীরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
পর্যটকশূন্য সাজেকে সংকটে ব্যবসায়ীরা

সাজেকের রুইলুই পাড়ার প্রধান সড়ক প্রায় জনশূন্য। বন্ধ দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে একটি চান্দের গাড়ি।

advertisement

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে দুই সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলছে। আজ রোববারও সকাল থেকে সাজেক সড়কে যান চলাচল করেনি। পর্যটক না থাকায় ফাঁকা রিসোর্ট, কটেজ, হোটেল ও দোকানপাট। এর ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পর্যটননির্ভর ব্যবসায়ী ও কর্মচারীরা। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারাও।সাজেকের রুইলুই পাড়ার প্রধান সড়ক প্রায় জনশূন্য। বন্ধ দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে একটি চান্দের গাড়ি।

পাহাড়ের ঢালে বহুতল রিসোর্টের সামনে ফাঁকা পার্কিং। পর্যটক না থাকায় নিস্তব্ধ চারপাশ। পাহাড়ের কিনারে ছনের চালার কটেজগুলো ফাঁকা পড়ে আছে। নেই অতিথিদের আনাগোনা।অতিথি না থাকায় তারেঙ রিসোর্টের লবিতে অলস সময় কাটাচ্ছেন মালিক ও কর্মচারীরা। পর্যটকশূন্য পড়ে আছে সাজেকের ‘পৌষী’ কটেজ। পর্যটক না থাকায় রিসোর্টের সুইমিংপুল অব্যবহৃত পড়ে আছে। পানিতে জমেছে শেওলা। সাজেকের বাঘাইহাট বাজারের অধিকাংশ দোকান বন্ধ।

রুইলুই এলাকার সড়কের পাশে সারি সারি রিসোর্ট ও আবাসিক ভবন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর