advertisement
advertisement

একই নারীর সঙ্গে প্রেম, কুমিল্লায় মামাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ভাগনে গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
একই নারীর সঙ্গে প্রেম, কুমিল্লায় মামাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ভাগনে গ্রেপ্তার

গ্রেপ্তার মিলন মিয়া ওরফে শিপন মিয়া

advertisement

কুমিল্লার মুরাদনগরে একই নারীর সঙ্গে প্রেমের সম্পর্কের বিরোধে মামা মাসুদ মিয়াকে (৪০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে আপন ভাগনে মিলন মিয়া ওরফে শিপন মিয়ার (২৩) বিরুদ্ধে। এ ঘটনায় শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কোড়েরপাড় গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় আজ রোববার সকালে অভিযুক্ত ভাগনেকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন গ্রামবাসী।

নিহত মাসুদ মিয়া কোড়েরপাড় গ্রামের মৃত হাসন আলীর ছেলে। তিনি নিজ গ্রামে ভাঙারির ব্যবসা করতেন। অভিযুক্ত শিপন মিয়া একই উপজেলার কুরবানপুর গ্রামের আনিস মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে মাসুদ মিয়া তাঁর দোকানের পাশের একটি মুদিদোকানে গেলে শিপন তাঁকে সেখান থেকে ডেকে নিয়ে যান। দোকান থেকে কিছু দূরে গেলে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।

এ সময় দুজনের ধস্তাধস্তির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে শিপন পালিয়ে যান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর