advertisement
advertisement

একই দিনে জন্ম, পানিতে ডুবে একসঙ্গে মৃত্যু চাচাতো ভাইবোনের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৯:৫৮ অপরাহ্ণ
একই দিনে জন্ম, পানিতে ডুবে একসঙ্গে মৃত্যু চাচাতো ভাইবোনের

পানিতে ডুবে মারা যাওয়া আবদুল্লাহ আল আরাফ ও মিফতাহুল জান্নাত

advertisement

চাচাতো ভাইবোন দুজন পৃথিবীতে এসেছিল একই দিন। আবার সবাইকে শোকের সাগরে ভাসিয়ে একসঙ্গে পানিতে ডুবে মারা গেছে দুজন। আজ সোমবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। পানিতে ডুবে মারা যাওয়া আবদুল্লাহ আল আরাফ ও মিফতাহুল জান্নাতের বয়স এক বছর আট মাস।

আরাফ আবদুর রাজ্জাকের ছেলে আর জান্নাত আশরাফুল ইসলামের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে আরাফ ও জান্নাত পরিবারের সদস্যদের অজান্তে খেলতে বের হয়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করতে থাকে। দুপুরের দিকে বাড়ির পাশের ডোবার পানিতে দুজনকে ভাসতে দেখেন স্থানীয় লোকজন।খবর পেয়ে পরিবারের লোকজন ডোবার পানি থেকে দুই শিশুকে উদ্ধার করেন।

পরে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এদিকে একই দিনে জন্ম নেওয়া চাচাতো ভাইবোনের একসঙ্গে মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর