advertisement
advertisement

স্টার্কের ৬ বলে ৪ উইকেট, কেপটাউনে দুর্দান্ত প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
স্টার্কের ৬ বলে ৪ উইকেট, কেপটাউনে দুর্দান্ত প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার

মিচেল স্টার্কের উইকেট–উদ্‌যাপনের এমন ছবি আজ ছয়বার দেখা গেছে

advertisement

শেষ ভালো যার, সব ভালো তার। কেপটাউন টেস্টের প্রথম দিনে পুরোনো বাক্যটাকেই মনে করিয়ে দিল অস্ট্রেলিয়া। সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টের প্রথম দিনটা যে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ারই হলো।মিচেল স্টার্কের বোলিং তাণ্ডবে স্বাগতিকদের ৩২৯ রানে গুটিয়ে দিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। মাত্র ছয় বলের ব্যবধানে দক্ষিণ আফ্রিকার শেষ ৪ উইকেট তুলে নিয়ে প্রোটিয়া ব্যাটিং অর্ডারে ধস নামান স্টার্ক।

টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাটিংবান্ধব উইকেটে শুরুটা অবশ্য চমৎকার ছিল স্বাগতিকদের। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা মার্কেস অ্যাকারম্যান এবং এইডেন মার্করামের উদ্বোধনী জুটি বেশ শক্ত ভিত গড়ে তোলে। কোনো উইকেট না হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত তারা তুলে ফেলেন ১৪০ রান।

৭৫ বলেই ৮২ রান করে ফেলেছিলেন অ্যাকারম্যান।বিরতির পর দলীয় ১৫৮ রানের মাথায় আক্রমণাত্মক খেলতে গিয়ে অফ-স্পিনার নাথান লায়নের বলে স্টাম্পিংয়ের শিকার হন অ্যাকারম্যান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর