advertisement
advertisement

‘আমার মনে হয় না তিনি দেশের বাইরে গিয়েছেন’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
‘আমার মনে হয় না তিনি দেশের বাইরে গিয়েছেন’

গাজীপুরে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়। গত বুধবার দুপুরে

advertisement

গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় যৌন নিপীড়নের শিকার হওয়া শিশুটির বাবা হুমকি পাওয়ার কথা গতকাল সোমবার দুপুরে সাংবাদিকদের জানিয়েছিলেন। পরিবার নিয়ে আতঙ্কে থাকার কথাও বলেছিলেন তিনি। এর মধ্যে গতকাল রাত ১১টার পর খবর ছড়িয়ে পড়ে নিরাপত্তার কথা চিন্তা করে তিনি দেশ ছেড়েছেন।

বিষয়টি নিয়ে শিশুটির বাবার আইনজীবী মো. মহিউদ্দিনের সঙ্গে কথা বলেছে প্রথম আলো।এই আইনজীবী আজ সন্ধ্যায় মুঠোফোনে বলেন, ‘আমার মনে হয় না, এই মুহূর্তে তিনি (শিশুটির বাবা) দেশের বাইরে গিয়েছেন। বিষয়টি যেভাবে ভাইরাল হয়েছে, তিনি দেশের বাইরে গেলে ইমিগ্রেশন থেকে জানাজানি হতো।

প্রতিপক্ষ মব সৃষ্টি করতে পারে-এমন আশঙ্কা থেকে হয়তো তিনি প্রকাশ্যে আসছেন না।’শিশুটির বাবার সঙ্গে আজ মঙ্গলবার একাধিকার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেছে প্রথম আলো।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর