টানা তৃতীয় মৌসুমে ডাবল সেঞ্চুরি পেলেন অমিত হাসান
জাতীয় ক্রিকেট লিগে চতুর্থ রাউন্ডে জয় পেয়েছে ঢাকা বিভাগ। ড্র হয়েছে অন্য তিন ম্যাচ। শেষ দিনে ডাবল সেঞ্চুরি পেয়েছেন সিলেটের অমিত হাসান। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংসে ১২টি ছক্কা মেরেছেন চট্টগ্রামের শাহ পরান।ঢাকার প্রথম জয়ইনিংস ব্যবধানেই জিতল ঢাকা বিভাগ। রাজশাহীতে রাজশাহীকে ইনিংস ও ১০৩ রানে হারিয়ে চতুর্থ রাউন্ডে এসে মৌসুমের প্রথম জয় পেল দলটি। রাজশাহী পেল প্রথম হারের স্বাদ।
জয়ের জন্য ৮ পয়েন্ট, ইনিংস ব্যবধানে জেতায় বোনাস ১—এই ম্যাচের ৯ পয়েন্টসহ ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে ঢাকা। ২১ পয়েন্ট নিয়ে সবার ওপরে খুলনা।৫ উইকেটে ২১৫ রান নিয়ে শেষ দিন শুরু করা রাজশাহী আজ ১১.৩ ওভার খেলেই ২৫৬ রানে অলআউট। ৬৪ রানে দিন শুরু করা সাব্বির রহমান দ্বিতীয় ওভারেই ফেরেন সেই ৬৪ রানেই।
রাজশাহী শেষ ৪ উইকেট হারায় ১৬ রানে।অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারতশাহ পরানের প্রথম সেঞ্চুরি, ১২ ছক্কাগত মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে আউট হয়েছিলেন ৯১ রানে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।