চট্টগ্রামের মুরাদপুরে সম্প্রতি নতুন আঞ্চলিক কার্যালয় অফিস চালু করেছে শান্তা লাইফ ইনস্যুরেন্স পিএলসি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তা লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাফিস এ আহমেদ
গ্রাহকদের জীবনবিমা সেবা সহজলভ্য করতে চট্টগ্রামের মুরাদপুরে নতুন আঞ্চলিক কার্যালয় চালু করেছে শান্তা লাইফ ইনস্যুরেন্স পিএলসি। সম্প্রতি নগরীর এ কে ট্রেড সেন্টারের ষষ্ঠ তলায় অবস্থিত এ নতুন কার্যালয় চালুর মাধ্যমে চট্টগ্রাম ও আশপাশ এলাকার গ্রাহকেরা জীবনবিমাসংক্রান্ত পরামর্শ ও সেবা আরও সহজে গ্রহণ করতে পারবেন। শান্তা লাইফ ইনস্যুরেন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তা লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাফিস এ আহমেদ। এ সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি চট্টগ্রামের বিশিষ্ট করপোরেট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে শান্তা লাইফ ইনস্যুরেন্সের সিইও নাফিস এ আহমেদ বলেন, ‘চট্টগ্রামে নতুন আঞ্চলিক কার্যালয় চালুর মাধ্যমে আমরা গ্রাহকদের আরও কাছে পৌঁছাতে চাই।
জীবনবিমা কেবল আর্থিক সুরক্ষার মাধ্যম নয়, বরং ব্যক্তি ও পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনারও একটি গুরুত্বপূর্ণ অংশ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।