advertisement
advertisement

লুলার জয়ে ব্রাজিলের মুদ্রার দরপতন, শেয়ারবাজারে ধস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
লুলার জয়ে ব্রাজিলের মুদ্রার দরপতন, শেয়ারবাজারে ধস

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা

advertisement

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার অপ্রত্যাশিত জয়ের পর দেশটির মুদ্রা রিয়ালের দর এক দিনে ৮ শতাংশ কমেছে। গতকাল সোমবার মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের এই দরপতন ১৯৯৯ সালের পর সর্বোচ্চ। এদিকে দেশটির শেয়ারবাজারেও বড় ধস নেমেছে। পাশাপাশি সরকারি ঋণ আর ব্যয় নিয়েও বেশ উদ্বেগ দেখা দিয়েছে।

গত রোববার দ্বিতীয় দফার ভোটে কট্টর ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করেন বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুলা। পরদিন সোমবার দেশটির মুদ্রাবাজার অস্থিরতা দেখা দেয়। প্রতি মার্কিন ডলারের বিপরীতে ব্রাজিলীয় রিয়ালের বিনিময় হার কমে ৫ দশমিক ৪১-এ নেমে যায়। দেশটির সাও পাওলো স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বোভেসপা কমেছে ১৩ দশমিক ৯ শতাংশ। একপর্যায়ে জরুরি ভিত্তিতে লেনদেন সাময়িক বন্ধ রাখতে হয়।

কিছু বন্ডের সুদহার ১৫ শতাংশ ছাড়িয়ে গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর