অস্ত্রসহ অবৈধ বসতি স্থাপনকারী উগ্র ইহুদিরা অধিকৃত পশ্চিম তীরের তেলেমের ভোট কেন্দ্রে ভোট দিতে যান। ২৭ অক্টোবর ২০২৬, অধিকৃত পশ্চিম তীর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্যনির্ধারণী নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। খাতাকলমের হিসাব বলছে, দেশটিতে ১৯৭৭ সালের পর এত বেশি ভোটার কোনো নির্বাচনে অংশ নেননি। উপস্থিত ভোটারদের বড় একটি অংশ আরব। তাঁরা এই নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারেন বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পর আজ মঙ্গলবার দেশটিতে প্রথম নির্বাচন হচ্ছে। সেই স্মৃতি এবারের নির্বাচনে ভোটারদের ওপর বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া ওই হামলার জেরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলে নৃশংস আগ্রাসন, লেবাননে চলমান হামলা এবং ইরান যুদ্ধ ভোটারদের ওপর প্রভাব ফেলেছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে স্থানীয় সময় রাত ১০ পর্যন্ত।
ভোটগ্রহণ শুরুর পর বেলা ১টা পর্যন্ত ৪৮ শতাংশের বেশি ভোট পড়েছে বলে ইসরায়েলি পত্রিকা হারেৎসের খবরে বলা হয়েছে।আল-জাজিরাকে এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, ১৯৭৭ সালের পর এত ভোট পড়ার ইতিহাস আর নেই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।