advertisement
advertisement

সৌদিতে মৃত্যুদণ্ড হওয়া দুই বাংলাদেশির ভিডিও শেয়ার করা পশ্চিমবঙ্গের সাহাবুদ্দিনের পরিবারে উদ্বেগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
সৌদিতে মৃত্যুদণ্ড হওয়া দুই বাংলাদেশির ভিডিও শেয়ার করা পশ্চিমবঙ্গের সাহাবুদ্দিনের পরিবারে উদ্বেগ

সৌদি আরব ও ভারতের পতাকা

advertisement

সৌদি আরবে বন্দী প্রবাসী শ্রমিক ছেলেকে নিয়ে প্রবল উৎকণ্ঠায় ভুগছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বলরামপুর গ্রামের বাসিন্দা কোহিনূর বিবি। সম্প্রতি পবিত্র মক্কা নগরের একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব সরকার। ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে সাহাবুদ্দিনের পরিবারের উদ্বেগ নিয়ে প্রতিবেদন করা হয়েছে।

অভিযোগ রয়েছে, ওই ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কোহিনুর বিবির ছেলে মসজিদের পরিছন্নতাকর্মী শেখ সাহাবুদ্দিন। স্বাভাবিকভাবেই, বাংলাদেশি যুগলের প্রাণদণ্ডের পরে ছেলের জন্য দুশ্চিন্তা রোজ বাড়ছে কোহিনুর বিবিসহ মুর্শিদাবাদের বলরামপুর গ্রামের বাসিন্দাদের।

কোহিনুর বিবির ছেলেও বন্দী অবস্থায় বর্তমানে সৌদি আরবের কারাগারে রয়েছেন।২০২৩ সালে সৌদি আরবের মক্কা নগরের একটি মসজিদে অবমাননাকর আচরণের অভিযোগে গ্রেপ্তার হন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক শেখ সাহাবুদ্দিন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর