গুলিতে আহত অহিদুল ইসলাম ওরফে বাদল (বাঁয়ে) ও সোহেল শেখ
খুলনায় গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রায় ১৭ ঘণ্টার ব্যবধানে গুলি করার তিনটি ঘটনা ঘটেছে। এর মধ্যে বটিয়াঘাটা উপজেলায় পৃথক দুই স্থানে গুলিতে আহত হয়েছেন যুবদলের সাবেক দুই নেতা। আর খুলনা নগরে গুলিবিদ্ধ হয়েছেন বেসরকারি কোম্পানির এক কর্মী। তাঁর সঙ্গে থাকা ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বটিয়াঘাটার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যুবদল নেতা সোহেল শেখকে (৩৪) গুলি করে দুর্বৃত্তরা। আজ বেলা সোয়া ১১টার দিকে খুলনা নগরের নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে জাপান টোব্যাকো কোম্পানির ডিলার পয়েন্টের সামনে গুলি করে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ ছাড়া আজ সন্ধ্যায় বটিয়াঘাটার চক্রাখালী বাজারসংলগ্ন এলাকায় অহিদুল ইসলাম ওরফে বাদল (৩৫) নামে যুবদলের এক সাবেক নেতাকে গুলি করে দুর্বৃত্তরা।গুলি করে পালিয়ে গেল দুর্বৃত্তরাআহত সোহেল শেখ বটিয়াঘাটার বড় কড়িয়া গ্রামের বাসিন্দা গনি শেখের ছেলে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।