রংপুর বন্ধুসভার বন্ধুদের সঙ্গে জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক ও সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
রংপুর বন্ধুসভার বন্ধুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক ও সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি। ২৩ অক্টোবর বিকেলে প্রথম আলো রংপুর অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় শুরুতে পরিচয়পর্ব ও কুশল বিনিময় হয়।
পরে জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি বন্ধুদের কাছে জানতে চান, তাঁরা কেন বন্ধুসভার সঙ্গে যুক্ত হয়েছেন এবং বন্ধুসভা করার পেছনে তাঁদের অনুপ্রেরণা কী।বন্ধু মাহরুফা জান্নাত বলেন, ছোটবেলা থেকেই তাঁর সামাজিক কাজের প্রতি আগ্রহ রয়েছে। সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা থেকেই বন্ধুসভায় যোগ দিয়েছেন।সৌরভ চন্দ্র বর্মণ বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি তাঁর আগ্রহ রয়েছে।
বন্ধুসভা বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে বলে এ সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন।বন্ধু সাওয়াদ শাহরিয়ার বলেন, তাঁর পাঠচক্রের প্রতি আগ্রহ রয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।