advertisement
advertisement

মৃত্যুর আগে ক্ষতসহ অনেকক্ষণ জীবিত ছিলেন সাগর ও রুনি, তদন্তে এখন পর্যন্ত যে অগ্রগতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
মৃত্যুর আগে ক্ষতসহ অনেকক্ষণ জীবিত ছিলেন সাগর ও রুনি, তদন্তে এখন পর্যন্ত যে অগ্রগতি

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি

advertisement

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি উভয়ের শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গে উল্লেখযোগ্য আঘাতের অস্তিত্ব নেই। এ হত্যাকাণ্ড পেশাদার খুনির অপরাধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ভিকটিমদের (সাগর–রুনি) দেহে অনেকগুলো ক্ষত ছিল, যা অধিক রক্তক্ষরণের জন্য দায়ী। তবে প্রতীয়মান হয় যে, ভিকটিম মৃত্যুর পূর্বে অনেকক্ষণ ক্ষতসহ জীবিত ছিল। ঘাড়ে ও পিঠে, চোখের নিচে আঘাতের চিহ্ন ছিল।

ক্রাইমসিন এবং ভিকটিমদের ক্ষতের পরিমাণ দেখে বোঝা যায় খুনিরা তাড়াহুড়া করেনি। সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনের বরাতে সাগর–রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদনের ‘বিশেষ পর্যবেক্ষণ’ অংশে—এমনটাই উল্লেখ করেছে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স। বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ মঙ্গলবার প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

তদন্তের জন্য রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ছয় মাস সময় দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর