advertisement
advertisement

‘বাংলাদেশ ফার্স্ট’ সামনে রেখে ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার আহ্বান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
‘বাংলাদেশ ফার্স্ট’ সামনে রেখে ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার আহ্বান

বাংলাদেশ টেককানেক্ট ২০২৬ সম্মেলনের উদ্বোধন করেন মন্ত্রী ফকির মাহবুব আনাম (মাঝে)। আজ মঙ্গলবার আগারগাঁওয়ে বিসিএফআইসিসিতে

advertisement

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সংযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আজ মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ টেককানেক্ট ২০২৬’ সম্মেলন। বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং চীনা টেলিযোগাযোগ প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ে যৌথভাবে রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফআইসিসি) এ সম্মেলনের আয়োজন করে।

‘বাংলাদেশ ফার্স্ট’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা ও হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট জেসন উ।

এ ছাড়া নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, প্রযুক্তিবিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের লক্ষ্য কেবল একটি স্লোগান নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর