advertisement
advertisement

‘প্রেস’ লেখা মাইক্রোবাসে কক্সবাজার থেকে ঢাকায় আনছিলেন ইয়াবা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
‘প্রেস’ লেখা মাইক্রোবাসে কক্সবাজার থেকে ঢাকায় আনছিলেন ইয়াবা

কক্সবাজার থেকে ‘প্রেস’ লেখা মাইক্রোবাসে ইয়াবা এনে গ্রেপ্তার হয়েছেন হোসাইন শরীফ ওরফে সোহেল

advertisement

মাইক্রোবাসের সামনে ‘প্রেস’ লিখে সেই গাড়িতে করে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা আনছিলেন হোসাইন শরীফ ওরফে সোহেল (৪৫)। ঢাকায় আসার পর ওই মাইক্রোবাস আটকে তল্লাশি চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তল্লাশি চালানোর সময় কোন গণমাধ্যমে কাজ করেন জিজ্ঞাসা করলে সন্তোষজনক উত্তর দিতে পারেননি হোসাইন। পরে তাঁকে আটক করা হয়। আর মাইক্রোবাস ও তাঁর পকেট থেকে ৫ হাজার ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে রাজধানীর মাতুয়াইলের মুক্তি সরণিতে খান অ্যান্ড চৌধুরী ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাইক্রোবাসটি আটক করার পর গাড়িটির সামনে একটি টেলিভিশনের নাম উল্লেখ করে প্রেস লেখা ছিল।

তবে তিনি টেলিভিশনে কাজ করেন এমন প্রমাণ দেখাতে পারেননি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর