ইউসিবি ব্যাংক লিমিটেড
ব্যাংকের শেয়ার ধারণ সংক্রান্ত দুটি আইনি বাধ্যবাধকতায় বিশেষ ছাড় পেয়েছে বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি। ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক এই ছাড় দিয়েছে। গত সোমবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বিশেষ এই ছাড়ের ফলে ইউসিবি ব্যাংক উদ্যোক্তা–পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ সংক্রান্ত বাধ্যবাধকতা থেকে মুক্ত হয়েছে।
পাশাপাশি একক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিপরীতে নতুন করে যেকোনো পরিমাণ শেয়ার ইস্যু করার সুযোগ পেয়েছে। ব্যাংকটির বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক এই ছাড় দিয়েছে। বাংলাদেশ ব্যাংক ও ইউসিবি সূত্রে জানা যায়, ব্যাংকটির সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তাঁর ভাই, স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যদের হাতে ব্যাংকটির উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার ছিল।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংকটির নানা অনিয়মের সঙ্গে এই পরিবারের সদস্যদের জড়িত থাকার বিষয়টি সামনে আসে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।