advertisement
advertisement

অগোছালো ঘরও হতে পারে সুখের ঠিকানা, ঘর গোছানোর ধারণা বদলে দিচ্ছে নতুন গবেষণা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
অগোছালো ঘরও হতে পারে সুখের ঠিকানা, ঘর গোছানোর ধারণা বদলে দিচ্ছে নতুন গবেষণা

advertisement

ঘরের সবকিছু নির্দিষ্ট জায়গায় রাখা, টেবিলের ওপর একটি জিনিসও পড়ে থাকতে না দেওয়া কিংবা দিনের শেষে সব গুছিয়ে রাখা। পরিপাটি ঘরের ধারণা অনেকটা এমনই। কিন্তু ব্যস্ত জীবনে ঘর সব সময় নিখুঁতভাবে গোছানো রাখা কি সত্যিই জরুরি? গবেষণা বলছে, কিছুটা অগোছালোভাবও ঘরের পরিবেশকে আরও ব্যবহারবান্ধব করে তুলতে পারে।ঘর গোছানোর জনপ্রিয় পদ্ধতির জন্য পরিচিত জাপানি সংগঠক ম্যারি কোন্দোর দর্শনে পরিপাটি ঘরের গুরুত্ব অনেক।

তবে ঘরের প্রতিটি জিনিস নিয়ম মেনে সাজিয়ে রাখলেই যে জীবন সহজ হবে, এমনটা মনে করেন না গবেষকেরা। নিউজিল্যান্ডের ২২টি পরিবারের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ঘরের কিছুটা অগোছালো অবস্থা পরিবারের দৈনন্দিন কাজ সহজ করতে পারে। কখনো কখনো তা পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্ক ও অভ্যাসের সঙ্গেও জড়িয়ে থাকে।অগোছালো ঘরও যখন কাজে লাগেঘরের সব জায়গা সব সময় একটিমাত্র কাজে ব্যবহার করা হয় না।

বসার ঘর হয়ে ওঠে শিশুর খেলার জায়গা, শোবার ঘরের এক কোণে তৈরি হয় পড়ার টেবিল, আবার খাবার টেবিলেই চলে কাজের প্রস্তুতি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর