advertisement
advertisement

হ্যারি কেইনের হাতেই কি তাহলে এবারের ব্যালন ডি’অর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
হ্যারি কেইনের হাতেই কি তাহলে এবারের ব্যালন ডি’অর

বায়ার্ন মিউনিখ তারকা হ্যারি কেইন

advertisement

ইংল্যান্ডের ফুটবলে ২৫ বছরের অপেক্ষা। সেই অপেক্ষা ঘোচানোর সবচেয়ে বড় সুযোগ এখন হ্যারি কেইনের সামনে। কিন্তু লড়াইটা মোটেও সহজ নয়। একদিকে বার্সেলোনার বিস্ময়–বালক লামিনে ইয়ামাল, অন্যদিকে রিয়াল মাদ্রিদের গোলমেশিন কিলিয়ান এমবাপ্পে। তিন তারকার এই লড়াইয়ে শেষ হাসি হাসবেন কে?উত্তর মিলবে আজ লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে। যেখানে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অরজয়ীর নাম। মূল অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

পুরস্কারটির ৭০ বছরের ইতিহাসে এবারই প্রথম অনুষ্ঠান হচ্ছে লন্ডনে। ১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অর জিতেছিলেন সাবেক ইংলিশ উইঙ্গার স্ট্যানলি ম্যাথুস।শেষ মুহূর্তে এসে এবারের পুরস্কার জয়ের লড়াইয়ে বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার কেইনকেই ফেবারিট মনে করা হচ্ছে। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৫ ম্যাচে অবিশ্বাস্য ৭৩ গোল করেন ইংল্যান্ড অধিনায়ক।

প্রতিপক্ষ দলগুলোকে তাঁর গোলের বন্যায় ভাসিয়ে বায়ার্ন জিতেছে জার্মান লিগ ও কাপের শিরোপা।তবে এত কিছুর পরও কেইনের ব্যালন ডি’অর জয় নিশ্চিত নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর