advertisement
advertisement

চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

অর্থ আত্মসাৎ

advertisement

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চাকরি দেওয়ার বলে এক যুবকের কাছ থেকে আড়াই লাখ টাকা নিয়ে তা আত্মসাতের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ওই যুবক মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী তরুণের নাম মো. তমাল। আর অভিযুক্ত আরিফুল ইসলাম এনসিপির মানিকগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক।

অভিযোগের বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, আরিফুল ইসলাম নামের এক যুবকের বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।চাকরির আশ্বাসে টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন আরিফুল। রাজনৈতিকভাবে হেয় করতে তাঁর বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে গতকাল সোমবার তিনি মানিকগঞ্জ সদর থানা আমলি আদালতে মানহানির মামলা করেছেন বলেও জানিয়েছেন আরিফুল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর