advertisement
advertisement

লালন শাহর কাছে ‘মানবধর্ম’ই সর্বশ্রেষ্ঠ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ
লালন শাহর কাছে ‘মানবধর্ম’ই সর্বশ্রেষ্ঠ

রাতের পরিবেশে লালন শাহর মাজার

advertisement

বাংলা ১ম পত্র: সৃজনশীল প্রশ্ন∎ কবিতা: মানবধর্মমাদার তেরেসা একজন মহীয়সী নারী। তিনি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন। তাই জাত-ধর্মের ভেদাভেদ ভুলে মানবপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একনিষ্ঠভাবে অসহায় মানুষের সেবা করেছেন শুধু নয়, গভীর মমতা ও অকুণ্ঠ ভালোবাসা নিয়ে আর্তমানবতার সেবায় এগিয়ে আসেন তিনি।

কারণ, তিনি বিশ্বাস করতেন, মানুষের স্থান সবার ওপরে।প্রশ্নক. লালন শাহ কিসের রূপ দেখেননি?খ. লোকে জাতপাত নিয়ে গৌরব করে কেন?গ. উদ্দীপকের সঙ্গে ‘মানবধর্ম’ কবিতার সাদৃশ্য ব্যাখ্যা করো।ঘ. ‘উদ্দীপক ও “মানবধর্ম” কবিতার মূলসুর এক।’—উক্তিটি উদ্দীপক ও ‘মানবধর্ম’ কবিতার আলোকে বিশ্লেষণ করো।উত্তরক. লালন শাহ জাতের রূপ দেখেননি।খ. সংকীর্ণ মানসিকতার কারণে লোকে জাতপাত নিয়ে গৌরব করে।প্রাচীনকাল থেকেই সমাজে জাতপাত নিয়ে মানুষের মধ্যে বিভেদ বিদ্যমান।

সমাজের উচ্চবিত্তেরা জাত-বংশ নিয়ে গর্ব করে, আস্ফালন করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর