ভ্যান গঘ ১৮৮৯ সালের জুন মাসে ফ্রান্সের যে মানসিক হাসপাতালে ভর্তি ছিলেন, সেখানেই ‘দ্য স্টারি নাইট’ ছবিটি এঁকেছিলেন
চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের আঁকা বিখ্যাত ছবি ‘দ্য স্টারি নাইট’। এ ছবির পেছনের রহস্য নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন বিজ্ঞানীরা।
তাঁদের মতে, ছবিটি আঁকার সময় ভ্যান গঘ শুধু নিজের কল্পনাশক্তি ব্যবহার করেননি; বরং ১৮৮৯ সালে ফ্রান্সের যে মানসিক চিকিৎসাকেন্দ্রে তিনি ছিলেন, সেখান থেকে রাতের আকাশ যেমন দেখা যেত, সম্ভবত তিনি সেটাই ফুটিয়ে তুলেছেন।সম্প্রতি এক গবেষণা দলের বিজ্ঞানীরা জানিয়েছেন, ছবিটিতে যে আকাশ ও মহাজাগতিক দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, তা আসলে ১৮৮৯ সালের ২২ জুলাইয়ের ভোরের আকাশ হতে পারে।
এই গবেষণার ফলাফল ‘সায়েন্টিফিক রিপোর্টস’ নামের বিজ্ঞান জার্নালে প্রকাশিত হয়েছে।এর আগে সাধারণত মনে করা হতো, ভ্যান গঘ ১৮৮৯ সালের জুন মাসেই বিখ্যাত এ চিত্রকর্ম এঁকেছিলেন, যেখানে বাঁকা চাঁদ, শুক্র গ্রহ, ঘূর্ণমান নক্ষত্র, একটি ছোট গ্রাম ও উঁচু সাইপ্রাসগাছ দেখা যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।