advertisement
advertisement

নরওয়ে ‘জঘন্য’ দেশে পরিণত হয়েছে, কেন বললেন ট্রাম্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
নরওয়ে ‘জঘন্য’ দেশে পরিণত হয়েছে, কেন বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি—শান্তিতে নোবেল পুরস্কার তাঁরই প্রাপ্য ছিল। তবে এখন পর্যন্ত তাঁর হাতে ধরা দেয়নি এ পুরস্কার। এতে তিনি চটেছেন নরওয়ের ওপর। মার্কিন প্রেসিডেন্ট ক্ষোভ প্রকাশ করে বলেছেন, শান্তিতে নোবেল না দেওয়ায় নরওয়ের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হবে না।

৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে স্থানীয় সময় গতকাল রোববার মিশিগান অঙ্গরাজ্যের পোর্ট হুরনে এক সমাবেশে অংশ নিয়েছিলেন ট্রাম্প। সেখানে ফ্রান্সে অস্থিরতার জন্য অভিবাসনকে দায়ী করে তিনি বলেন, কিছু দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানাবেন তিনি, তবে নরওয়ে থেকে কাউকে নয়। কারণ, তিনি নোবেল পুরস্কার পাননি।ট্রাম্প আরও বলেন, নরওয়ে আসলে একটি জঘন্য দেশে পরিণত হয়েছে।

এর আগে হাইতি, লিবিয়া, সোমালিয়া ও ইয়েমেনের ক্ষেত্রেও তিনি একই ধরনের শব্দ ব্যবহার করেছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর