advertisement
advertisement

নাহিদ রানার মধ্যে সুপারস্টার হওয়ার সম্ভাবনা দেখেন বিশপ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ
নাহিদ রানার মধ্যে সুপারস্টার হওয়ার সম্ভাবনা দেখেন বিশপ

বাংলাদেশের তারকা ফাস্ট বোলার নাহিদ রানা

advertisement

মিরপুর টেস্টের ধারাভাষ্যকক্ষেও গত দুই দিনে কয়েকবারই ইয়ান বিশপের মুখে শোনা গেছে নাহিদ রানার নাম। অথচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচে একাদশে তো দূর, দলেও নেই নাহিদ। তিনি এখন অস্ট্রেলিয়ায় চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে।কাল থেকে অস্ট্রেলিয়ায় নাহিদ রানার বোলিংও শুরু করার কথা। কত দিন পর তিনি ফিরতে পারবেন, তা বোঝা যাবে তাঁর বোলিংয়ে ফেরার পরই।

কিন্তু এখন বাংলাদেশের পেসারদের নিয়ে কথা হওয়া মানেই এখন তাঁর আলোচনায়ও চলে আসা, তা তিনি খেলুন কিংবা না খেলুন। গতি আর বাউন্সে নাহিদের খ্যাতি যে এখন দুনিয়াজুড়েই। গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সিরিজেও নাহিদকে না পেয়ে হতাশা জানিয়েছিলেন বিশপ। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজেও নাহিদ নেই।

তবে এই মুহূর্তে না থাকলেও নাহিদের ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী বিশপ, ‘আমার বিশ্বাস, নাহিদ বিশ্ব ক্রিকেটের সম্ভাবনাময় সুপারস্টারদের একজন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর