জাহ্নবী কাপুর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
দক্ষিণি সিনেমা ‘পেড্ডি’তে নিজের চরিত্রের উপস্থাপন নিয়ে বিতর্কের মুখে এবার মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সিনেমাটিতে তাঁর চরিত্রকে যৌন আবেদননির্ভরভাবে উপস্থাপন ও নারীর অবমাননা করার অভিযোগ উঠেছিল। এবার সেই বিতর্ক নিয়ে নিজের দায় স্বীকার করেছেন অভিনেত্রী। তাঁর মতে, দৃশ্যগুলো নিয়ে আরও জোরালোভাবে আপত্তি জানানো উচিত ছিল তাঁর।
সম্প্রতি করণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের নবম মৌসুমে অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে অতিথি হয়ে এসেছিলেন জাহ্নবী। সেখানেই উঠে আসে ‘পেড্ডি’ বিতর্ক। অনুষ্ঠানে করণ জানতে চান, সিনেমাটিতে যৌন আবেদননির্ভর উপস্থাপন নিয়ে সমালোচনায় সময় অভিনেত্রী নিজে কেন দৃশ্যগুলো ঠেকানোর চেষ্টা করেননি? বিষয়টি তাঁকে কীভাবে প্রভাবিত করেছে, তা জানতে চান তিনি।জবাবে জাহ্নবী বলেন, সিনেমাটির পেছনে অনেক মানুষ পরিশ্রম করেছেন।
তাই এ নিয়ে কথা বলতে শুরুতে দ্বিধায় ছিলেন তিনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।