advertisement
advertisement

আমার কাছে নিউট্রিনো ততটাই বাস্তব, যতটা বাস্তব সামনে রাখা কফির কাপটা—ফ্রান্সিস হ্যালজেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ
আমার কাছে নিউট্রিনো ততটাই বাস্তব, যতটা বাস্তব সামনে রাখা কফির কাপটা—ফ্রান্সিস হ্যালজেন

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন

advertisement

প্রতি মুহূর্তে অসংখ্য অদৃশ্য কণা ছুটে যাচ্ছে আমাদের শরীরের ভেতর দিয়ে। আমি-আপনি বসে আছি, হাঁটছি, ঘুমাচ্ছি কিংবা এই লেখাটি পড়ছি—কোনো অবস্থাতেই এই কণার যাওয়া আসা থামানো সম্ভব নয়। এসব কণা আমাদের শরীরের ভেতর দিয়ে চলে যাচ্ছে, অথচ আমরা কিছুই টের পাচ্ছি না। এমনকি এতে আমাদের শরীরের কোনো ক্ষতিও হচ্ছে না।

এই কণাগুলোর নাম নিউট্রিনো।নিউট্রিনো নিয়ে গবেষণার জন্যই এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামে জন্ম নেওয়া মার্কিন পদার্থবিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন। ২০২৬ সালের ৬ অক্টোবর তাঁকে এই পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

সুইডিশ রয়্যাল একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, অ্যান্টার্কটিকার বরফের গভীরে তৈরি আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে তাঁর গুরুত্বপূর্ণ অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করার জন্য তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে।হ্যালজেন যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর