advertisement
advertisement

ঠাকুরগাঁও–১ আসনে উপনির্বাচন: ভোট নিয়ে সন্তুষ্ট ইসি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁও–১ আসনে উপনির্বাচন: ভোট নিয়ে সন্তুষ্ট ইসি

বাংলাদেশ নির্বাচন কমিশন

advertisement

ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। এই নির্বাচন নিয়ে ইসি সন্তুষ্ট বলেও জানান তিনি। আজ বৃহস্পতিবার উপনির্বাচনে ভোট গ্রহণের সময় শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন ইসি সচিব। ইসি সচিব জানান, বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হয়েছে।

সবাই উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছেন।ভোট পড়ার হার সম্পর্কে ইসি সচিব বলেন, বেলা দুইটা পর্যন্ত তাঁরা যে তথ্য পেয়েছেন, সে অনুযায়ী তখন পর্যন্ত ভোট পড়ার হার ছিল ৪৮ শতাংশ। বিকেল চারটা পর্যন্ত হিসাবে ভোটের পরিমাণ আরও বাড়বে। ভোট গণনা শেষ হলে ভোট পড়ার প্রকৃত হার বলা যাবে। তিনি বলেন, ভোট গণনার কার্যক্রম শুরু হয়েছে।

গণনা শেষ হওয়ার পর ফলাফল পাওয়া গেলে তা সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে।নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না, জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এমন কোনো খবর আমরা সকাল থেকে এখন পর্যন্ত পাইনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর