advertisement
advertisement

প্রেম, বিশ্বাসঘাতকতা আর অনুশোচনা—‘দার–এ–নিজাত’ নিয়ে এত আলোচনা কেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
প্রেম, বিশ্বাসঘাতকতা আর অনুশোচনা—‘দার–এ–নিজাত’ নিয়ে এত আলোচনা কেন

‘দার–এ–নিজাত’–এর দৃশ্য। এক্স থেকে

advertisement

শৈশবের বন্ধুত্ব থেকে প্রেম, প্রেম থেকে বিশ্বাস, তারপর বিশ্বাসভঙ্গ আর নতুন করে জীবন শুরু করার লড়াই। সম্পর্কের এই জটিল সমীকরণই দর্শককে আটকে রেখেছে পাকিস্তানি ধারাবাহিক ‘দার–এ–নিজাত’–এ। পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ, ভারত ও নেপালে সিরিজটি নিয়ে আলোচনা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এর বিভিন্ন দৃশ্য, সংলাপ ও অভিনয়শিল্পীদের নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ছে। সম্প্রতি সিরিজটির দর্শনসংখ্যা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এআরওয়াই ডিজিটালে প্রচারিত এই ধারাবাহিকের গল্পে রয়েছে প্রেম, ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, পারিবারিক টানাপোড়েন ও বিশ্বাসঘাতকতা। তবে দর্শকের আগ্রহের কেন্দ্রে রয়েছে তিনটি চরিত্র—জারিয়াব, জামিল ও আবু বকর। তাঁদের সম্পর্কের টানাপোড়েনই গল্পকে এগিয়ে নিয়ে যায়।

২৩ পর্বেই ১৭০ কোটি ভিউয়ের দাবি ২৪ অক্টোবর এআরওয়াই ডিজিটাল জানায়, প্রচারের সময়েই ‘দার–এ–নিজাত’ সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে ১৭০ কোটির বেশি ভিউ পেয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর