advertisement
advertisement

ঘরের সিলিং ভাঙতেই একে একে পাওয়া গেল আগ্নেয়াস্ত্র–গুলি–চাপাতি–মাদক–টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
ঘরের সিলিং ভাঙতেই একে একে পাওয়া গেল আগ্নেয়াস্ত্র–গুলি–চাপাতি–মাদক–টাকা

নরসিংদীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র, গুলি, মাদক ও নগদ টাকা

advertisement

পরিত্যক্ত ঘরটিতে প্রবেশের পর প্রথম দেখায় কিছুই পাওয়া যাচ্ছিল ছিল না, পুরো ঘরটিই ফাঁকা। পরে ঘরের সিলিং ভাঙতেই একে একে পাওয়া যায় আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র, মাদক ও মাদক বিক্রির নগদ টাকা। নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–১১ (এসআরবি-১১)–এর অভিযানে এমন ঘটনা ঘটে।

গতকাল বুধবার দিবাগত রাত ১২টা থেকে আজ বৃহস্পতিবার বেলা একটা পর্যন্ত ঘোড়াদিয়ার ওই পরিত্যক্ত ঘরটিতে অভিযান চালায় এসআরবি–১১। পরে সেখান থেকে দেশি ও বিদেশি ২টি আগ্নেয়াস্ত্র, ৬৮টি গুলি, ৯টি চাপাতি ও ছুরি, ৭৫ বোতল মদ এবং মাদক বিক্রির নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করা হয়।এসআরবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, যে পরিত্যক্ত ঘরের ভেতর থেকে এসব অস্ত্র, মাদক ও টাকা উদ্ধার করা হয়েছে, ওই বাড়ি শরীফ ভূঁইয়া নামের এক ব্যক্তির।

ঘোড়াদিয়া এলাকার সোবহান ভূঁইয়ার ছেলে তিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর