advertisement
advertisement

জামায়াত থেকে আলাদা পরিচয় ধরে রাখতে চায় এনসিপি, লংমার্চে উপস্থিতি নিয়ে ভিন্ন চিন্তা দলটির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ণ
জামায়াত থেকে আলাদা পরিচয় ধরে রাখতে চায় এনসিপি, লংমার্চে উপস্থিতি নিয়ে ভিন্ন চিন্তা দলটির

গণবিক্ষোভ কর্মসূচি সফল করতে ২৩ অক্টোবর রাজধানীর কারওয়ান বাজারে লিফলেট বিতরণ করেন এনসিপির নেতারা। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম  

advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের সঙ্গে লংমার্চসহ বড় পরিসরের কর্মসূচিতে অংশ নিচ্ছে। এই সময়ে মাঠপর্যায়ে দলটির নিজস্ব উদ্যোগে বড় সভা-সমাবেশ সেভাবে হয়নি। লংমার্চের রাজনীতির ‘ফসল’ আলাদা দল হিসেবে এনসিপির কতটা কাজে লাগছে, তা নিয়ে দলটিতে নানা মত রয়েছে।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যে থাকলেও পৃথক দল হিসেবে এনসিপি নিজেদের ‘স্বতন্ত্র পরিচয়’ ধরে রাখতে চায়। এরই অংশ হিসেবে ১১–দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় লংমার্চের এক দিন আগে আগামীকাল শুক্রবার ঢাকার শাহবাগে গণবিক্ষোভ ডেকেছে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে এই বিক্ষোভ হবে।গণবিক্ষোভ সামনে রেখে ২৩ অক্টোবর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিতরণ করছে এনসিপি।

এসব কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ জ্যেষ্ঠ নেতারা অংশ নিয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর