advertisement
advertisement

নগ্ন দৃশ্যের শুটিংয়ে বহিরাগত, ক্ষুব্ধ নায়িকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
নগ্ন দৃশ্যের শুটিংয়ে বহিরাগত, ক্ষুব্ধ নায়িকা

কানে জেনিফার লরেন্স। এএফপি

advertisement

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার লরেন্সের কাছে নগ্ন দৃশ্যে অভিনয় নতুন কিছু নয়। তবে এমন একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে একবার অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন তিনি। দেখেন, সেটে এমন কয়েকজন কর্মী উপস্থিত, যাঁদের সেখানে থাকার অনুমতি ছিল না। বিষয়টি মেনে নেননি অভিনেত্রী। প্রতিবাদ করেছিলেন কঠোরভাবে। সম্প্রতি ‘কল হার ড্যাডি’ পডকাস্টে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

লরেন্স বলেন, অভিনয়শিল্পীদের অনেক সময় পরিচালকের চাহিদা অনুযায়ী নিজেকে বদলাতে হয়। চরিত্রের প্রয়োজনে চুল ছোট করা, ভিন্ন রং করা কিংবা শারীরিকভাবে পরিবর্তিত হওয়া—এসবই অভিনয়ের অংশ। তবে সময়ের সঙ্গে নিজের অধিকার নিয়ে আরও সচেতন হয়েছেন তিনি।

এখন প্রয়োজন হলে নিজের অবস্থান স্পষ্ট করে জানান।নগ্ন দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে লরেন্স বলেন, একবার এমন একটি দৃশ্য ধারণের সময় সেটে এমন কয়েকজন কর্মী ছিলেন, যাঁদের সেখানে থাকার অনুমতি ছিল না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর