advertisement
advertisement

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ণ
যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ

কারাগার

advertisement

রাজধানীর যাত্রাবাড়ীর ১৪ নম্বর আউটফল স্টাফ কোয়ার্টার এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও পুলিশের মাদকবিরোধী যৌথ অভিযানে হামলা ও অস্ত্র ছিনতাইয়ের অভিযোগের মামলায় গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে দুই নারীও রয়েছেন।

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা সৌমিত্র সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ দেন।বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মহিন উদ্দিন।এই মামলায় কারাগারে যাওয়া আসামিরা হলেন আজমল (৪০), সোলাইমান (৪০), শান্ত (২৪), জসীম উদ্দিন (২২), সজিবুর রহমান আকবর (১৯), ইকবাল মিয়া (৩৬), তানভীর আহমেদ (১৮), রাশেদ (১৮), রকি আহমেদ সাগর (২৪), আলমগীর (৪৭), শরীফ (২৫), সালাম (৩২), কাল্লু মিয়া (৩৬), সুমন (৪২), ফারুক (৩৯), অপু (২৫), জুয়েল (২৬), সাদ্দাম হোসেন (৩২), ইয়াছিন (২২), চাঁন মিয়া (৪৮), ফালান (৪৬), আব্দুল করিম (৪৫), গোলাম রাব্বী (১৮), ছিদিক (৪৬), মিনু (৪০) ও শিল্পী বেগম (৫০)।মামলার অভিযোগে বলা হয়, ২৭ অক্টোবর সন্ধ্যায় যাত্রাবাড়ীর আউটফল স্টাফ কোয়ার্টার্সের একটি পরিত্যক্ত ভবনের সামনে মাদকবিরোধী অভিযান চালানো হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় আসামি ভুট্টো, নাজির, আরমান ও আরিফ নামে চারজ...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর