অলংকরণ এস এম রাকিবুর রহমান
কারবারভাদ্রের আবছা নীলাভ জীবনানন্দীয় আকাশচুমকি ছড়ানো ঝিকিমিকি রাতহাওয়ায় হাওয়ায় মেঘের শুভ্র রুমাল..ডানা মেলে জোনাকিনিজের আলো আড়াল করে ভেসে চলে একাকী!হাওয়ায় হাওয়ায় চমকানো রাত ঘেমে একাকারযেন একটু দমখোলা হাওয়া দরকার!!নলেয়া নদীর ঘাটে উদবেড়ালরা উঠে এসেছেমাছ খাবে না শুধু—কচি পাঠা চাই এবার!ইয়ামাহার তীব্র হেডলাইটে ফিকে হলো লুব্ধকজমল বাজার; শরতের শিমের দরে বেচাকেনা জেরবারতবুও তো কয়েক নিশ্বাস বুকভরা মুক্ত বাতাস!!রাতারাতি কারবারি হয়ে উঠল একদল বেকারঘুরিয়ে ঘুরিয়ে বাতাস খাওয়ানো—রোজগার জোরদার১৯ আশ্বিন ১৪৩৩ভোরের হাওয়ায় হাওয়ায় হেমন্ত খুলছে দোপাট্টাঘুমভাঙা উদল গায়ে শিফন শীতলতাদূরের কাশবন হারাতে শুরু করেছে নিজস্ব শাদাসেদিনের ঝড়ো মেঘে মিলে গেছে শরতের শুভ্রতাপড়ন্ত আশ্বিন কুয়াশা কুয়াশা...শিশমহলে-মহলে সেজে ওঠে তেপান্তরের তৃণলতাপুবের আকাশ কুসুম কুসুম, শান্ত নদীর ঢেউয়ে ভেজা—বুনো কুলের ফুলে ফুলে বাড়ছে বুলবুলির আনাগোনাধানমন্ডির চিলেকোঠায় ভরা পূর্ণিমামনে হচ্ছে শরতের দুপুরজুড়ে রূপখোলা স্নিগ্ধ আকাশসাঁই সাঁই করে ছোপ ছোপ সাদা মেঘ উড়ে যাচ্ছেমন কেড়ে নিচ্ছে গাছের পাতার শব্দমাখা শীতল বাতাসঅথচ, ঝিকিমিকি তারার এই মধ্যরাত তুমুল শ্রাবণের;উতলা জোছনায় ভেসে যাচ্ছে জীবনের যত সব রাগ।জাদুর শহর ঢাকায় গৃহত্যাগীরাই শুধু জীবনের মধু পায়বাকিরা ঘরবন্দী, বেঁচে থাকে আজীবন বাঁচার আশায়।সবাই কখনো না কখনো ফেরারিভালো লাগার চেয়ে ভালো অনুভূতি...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।