advertisement
advertisement

বোলারদের সঙ্গে ওই দুই ক্যাচে বাংলাদেশের দিন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ
বোলারদের সঙ্গে ওই দুই ক্যাচে বাংলাদেশের দিন

দ্বিতীয় দিনের খেলা শেষে মাঠ ছাড়ছেন বাংলাদেশের ক্রিকেটাররা

advertisement

বাংলাদেশ ১ম ইনিংস: ২৭২ (সাদমান ১০৫; ওয়ারিক্যান ৫/৫৩)। ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৩৪/৪ (ক্যাম্পবেল ৫৪; তাইজুল ২/৪৪)।চোখে লেগে থাকার মতো দুটি ক্যাচ!মেহেদী হাসান মিরাজের টার্ন করে বেরিয়ে যাওয়া বল ছুঁয়ে গেল জন ক্যাম্পবেলের ব্যাট। স্লিপে বাঁ দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচটা নিলেন নাজমুল হোসেন।নাজমুলের ওই ক্যাচ ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ৩১তম ওভারে, পরের ক্যাচটি ৩৬তম ওভারের দ্বিতীয় বলে।

বোলার এবার তাইজুল ইসলাম, ভেতরে ঢোকা বলে সিলি পয়েন্টে কাবেম হজের সহজ ক্যাচটা নিলেন মুমিনুল হক। দেখতে সহজ, আসলে ত্বরিত প্রতিক্রিয়া না দেখালে সিলি পয়েন্টে কোনো ক্যাচই সহজ নয়।বৃষ্টিবিঘ্নিত দিনের শেষ সেশনের এই দুই দারুণ ক্যাচের কারণেই মিরপুর টেস্টের দ্বিতীয় দিনটাকে পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজের বলার উপায় নেই।

নইলে দিনের প্রথম সেশনে ৭ উইকেট হারিয়ে যেভাবে হুড়মুড় করে ভেঙে পড়ে ঝড়ের বেগে শেষ হয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস; স্বাগতিকদের তা কোনো শুভদিনের বার্তা দেয়নি।গতকাল প্রথম দিন শেষে ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহউদ্দীনের আশাবাদ ছিল প্রথম ইনিংসে অন্তত চার শ রান করার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর