advertisement
advertisement

সড়ক ও ফুটপাত যতবার দখল ততবার উচ্ছেদের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
সড়ক ও ফুটপাত যতবার দখল ততবার উচ্ছেদের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

আজ বৃহস্পতিবার গুলিস্তানে দুই দফা উচ্ছেদ অভিযান চালিয়েছে ডিএসসিসি

advertisement

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম ঘোষণা দিয়েছেন, যতবার সড়ক ও ফুটপাত দখল করা হবে, ততবারই উচ্ছেদ অভিযান চালানো হবে। প্রয়োজনে অবৈধ দখলদারদের গ্রেপ্তারও করা হবে।রাজধানীর গুলিস্তানে সড়ক ও ফুটপাত থেকে বারবার উচ্ছেদ করা হলেও ফিরে আসছেন হকাররা। অভিযান শেষ হতে না হতেই আবার বসছে দোকানপাট। এমন পরিস্থিতিতে কঠোর অবস্থান নিয়েছে ডিএসসিসি।আজ বৃহস্পতিবার গুলিস্তানে দুই দফা উচ্ছেদ অভিযান চালিয়েছে ডিএসসিসি।

বেলা ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত গুলিস্তান জিরো পয়েন্ট ও ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং মালামাল জব্দ করা হয়। অভিযানে অংশ নেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম।অভিযান চলাকালে সাংবাদিকেরা জানতে চান, বারবার উচ্ছেদের পরও হকাররা কীভাবে ফিরে আসছেন।

জবাবে আবদুস সালাম বলেন, ‘যতবারই অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করা হবে, ততবারই আমরা নগরবাসীর স্বার্থে অভিযান চালাব।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর