নিকি মিনাজ
ওনিকা তানিয়া মারাজকে কি চেনেন? এটি নিকি মিনাজ-এর আসল নাম। হুট করে যিনি ট্রাম্পের ‘প্রশংসায়’ ভাসছেন। ট্রাম্পের সঙ্গে তাঁর ‘আসল সম্পর্ক’ নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। ৮ ডিসেম্বর ১৯৮২। সেদিনই সেন্ট জেমস, ত্রিনিদাদ ও টোবাগোয় আর্থিকভাবে অসচ্ছল এক পরিবারে জন্ম নেন নিকি, যেখানে অশান্তি লেগেই ছিল।
তবে সেই প্রতিবন্ধকতাই নিকিকে তারকা হিসেবে প্রতিষ্ঠিত করতে অনুপ্রাণিত করেছিলদামি জুতা, পোশাক না থাকা এক কিশোরীই বদলে দিল বিশ্ব ফ্যাশনের রীতিনীতি। নিকির যখন পাঁচ বছর বয়স, তখন তাঁর পরিবার উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়। নিকি ‘ভোগ’ সাময়িকীকে জানিয়েছিলেন, সহপাঠীদের মতো দামি পোশাক বা জুতা কেনার সামর্থ্য তাঁর পরিবারের ছিল না। চতুর্থ শ্রেণিতে পড়ার সময় এক সহপাঠী তাঁকে বিদ্রূপ করেছিল।
সেটি দীর্ঘ সময়ের জন্য তাঁর মনে গভীর ছাপ ফেলেছিলনিকির বাবা মাদকাসক্ত ছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।