advertisement
advertisement

প্রণমহি বঙ্গমাতা: তান্ত্রিক মুখানৃত্যের চলমান ঐতিহ্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
প্রণমহি বঙ্গমাতা: তান্ত্রিক মুখানৃত্যের চলমান ঐতিহ্য

শিশুশিল্পী হৃদয় ডোমের ভরণ নৃত্য

advertisement

মাত্র সাত বছরের শিশু হৃদয়। নওগাঁর ভাণ্ডারপুর গ্রামে প্রথম যখন তাকে দেখি, তখন বুঝিনি যে কিছুক্ষণের মধ্যেই সে হয়ে উঠবে একটি কৃত্যানুষ্ঠানের কেন্দ্রীয় চরিত্র। কয়েকজন তার কোমরে লাল শাড়ি পেঁচিয়ে দিলেন, মুখে মাখালেন সিঁদুর, গলায় পরালেন রুদ্রাক্ষের মালা। সানাইয়ের সুর, ঢাক-কাঁসরের তীব্র বাদন আর ধূপের ধোঁয়ার মধ্যে হৃদয় নাচতে শুরু করল। হাতে মহিষের শিং ও লাঠি।

একবার বুড়াকালী মন্দিরের মুখাগুলোর সামনে, আরেকবার সমবেত মানুষের মধ্যে ছুটে এসে নাচছে। তাকে ঘিরে জেগে উঠেছে মন্দির প্রাঙ্গণ।হৃদয় ডোম সম্প্রদায়ের সন্তান। স্থানীয় তান্ত্রিক কৃত্যাচারে ডোমের বিশেষ ভূমিকা রয়েছে; সেই উত্তরাধিকার নিয়েই তার অংশগ্রহণ। কিছুক্ষণ আগের সাধারণ গ্রাম্য বালকটি এখন ভক্তদের মনোযোগের কেন্দ্রে।

তার নাচ দেখতে দেখতে ভাবি, প্রাচীন সাধনসংস্কৃতি কী আশ্চর্যভাবে নতুন প্রজন্মের শরীরে আশ্রয় নেয়!চর্যাপদের গীতধারার পুনর্জাগরণের কাজে প্রায়ই পাহাড়পুর যাই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর