advertisement
advertisement

ধূমপান, মদ্যপানের নেশা কাটিয়ে সুমন যেভাবে ফিটনেস আইকন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
ধূমপান, মদ্যপানের নেশা কাটিয়ে সুমন যেভাবে ফিটনেস আইকন

মিলিন্দ সুমন। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে

advertisement

একসময় নিয়মিত ধূমপান করতেন, মদ্যপানেও ছিল আসক্তি। অথচ আজ তাঁকে দেখলে মনে হবে ফিটনেস যেন তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ। বয়সকে যেন হার মানিয়েছেন ভারতীয় অভিনেতা ও মডেল মিলিন্দ সুমন। তবে তাঁর এই জীবনযাপন সব সময় এমন ছিল না। জীবনের একপর্যায়ে ধূমপান ও মদ্যপানের নেশায় জড়িয়ে পড়েছিলেন তিনি। সেই অভ্যাস থেকে বেরিয়ে আসতে হয়েছে তাঁকে। সম্প্রতি নিজের জীবনের সেই অজানা অধ্যায়ের কথা জানিয়েছেন এই অভিনেতা।

গত ৩০ অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া টুডে হেলথ ওয়েলথ সামিটে অংশ নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেতা। জানিয়েছেন, নিজের অতীত, আসক্তি থেকে বেরিয়ে আসা ও ফিটনেস নিয়ে তাঁর ভাবনা সম্পর্কে। জানান, প্রায় ২৫ বছর আগে ধূমপান ছেড়েছেন তিনি। মদ্যপানের অভ্যাসও একসময় কাটিয়ে উঠেছেন।মডেলিংয়ে এসে বদলে যায় জীবনমিলিন্দ সুমনের জীবনের শুরুটা অবশ্য ছিল অন্য রকম।

মাত্র ৯ বছর বয়স থেকে ২৩ বছর পর্যন্ত প্রতিযোগিতামূলক সাঁতার ছিল তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর