advertisement
advertisement

শরীয়তপুরে পদ্মায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে বড় বড় পাঙাশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ণ
শরীয়তপুরে পদ্মায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে বড় বড় পাঙাশ

শরীয়তপুরে পদ্মা নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে পাঙাশ মাছ। নদীর তীরের বাজারে এসব মাছ বিক্রি করে খুশি জেলেরা। শুক্রবার নড়িয়া উপজেলার সুরেশ্বর বাজারে

advertisement

ইলিশ সংরক্ষণ অভিযান শেষে শরীয়তপুরের পদ্মা নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে বড় বড় পাঙাশ। দুই দিন ধরে শরীয়তপুরের পদ্মা নদীর বিভিন্ন স্থানে পাঙাশ পাওয়ার কথা জানিয়েছেন তাঁরা। এসব মাছের প্রতিটির ওজন ৫ থেকে ১২ কেজি। অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ পাঙাশ পেয়ে খুশি জেলেরা।গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শনিবার সকাল পর্যন্ত দুই জেলার বিভিন্ন বাজারে প্রতি কেজি পাঙাশ বিক্রি হয়েছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা দরে।

জেলেরা বলছেন, গত বছরও মা ইলিশ সংরক্ষণ অভিযান শেষ হওয়ার পর পদ্মা নদীতে প্রচুর পাঙাশ ধরা পড়েছিল। সে সময় টানা সাত দিন নদীর বিভিন্ন স্থানে জেলেদের জালে পাঙাশ মাছ ধরা পড়ে।শুক্রবার সকালে নড়িয়ার সুরেশ্বর মাছবাজারে গিয়ে দেখা যায়, অন্তত ৫০টি জেলে নৌকায় এসেছে পাঙাশ। বাজারের ৪০টি পাইকারি আড়তে এসব মাছ বিক্রি হচ্ছিল।

পরে এসব কিনে নিয়ে যান ঢাকাসহ মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও মাদারীপুরের পাইকারি ব্যবসায়ীরা।গতকাল সকালে ছয়টি পাঙাশ মাছ নিয়ে সুরেশ্বর বাজারে আসেন ভেদরগঞ্জ উপজেলার শীবসেন এলাকার জেলে লোকমান হোসেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর