advertisement
advertisement

কমিউনিটি পুলিশিং ডে: জনআস্থা ফেরাতে এখনই যা দরকার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১:১৫ অপরাহ্ণ
কমিউনিটি পুলিশিং ডে: জনআস্থা ফেরাতে এখনই যা দরকার

advertisement

‘পুলিশ জনগণের বন্ধু’—এই কথাটি কে, কখন, কোন প্রেক্ষাপটে প্রথম বলেছিলেন, তার নির্ভরযোগ্য সূত্র খুঁজে পাওয়া কঠিন। তবে কথাটির অন্তর্নিহিত তাৎপর্য স্পষ্ট। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ অপরিহার্য। কিন্তু শুধু পুলিশের পক্ষে এসব দায়িত্ব কার্যকরভাবে পালন করা সম্ভব নয়। প্রয়োজন জনগণের সহযোগিতা, অংশগ্রহণ ও আস্থা।

পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা, আস্থা এবং অংশীদারত্বের মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করার এই ব্যবস্থাই কমিউনিটি পুলিশিং। কমিউনিটি পুলিশিং কোনো বিকল্প বা অনানুষ্ঠানিক পুলিশি ব্যবস্থা নয়; বরং পেশাদার পুলিশিংকে আরও জনবান্ধব, তথ্যসমৃদ্ধ, জবাবদিহিমূলক ও কার্যকর করার একটি পদ্ধতি। বাংলাদেশের বাস্তবতায় অপরাধ প্রতিরোধ, ভুক্তভোগীর সুরক্ষা, জননিরাপত্তা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এর গুরুত্ব অপরিসীম।

মানুষ যখন নির্ভয়ে পুলিশকে তথ্য দিতে পারে এবং পুলিশ যখন নিরপেক্ষতা, পেশাদারত্ব ও আইনানুগতার সঙ্গে দায়িত্ব পালন করে, তখনই নিরাপদ সমাজ গড়ে তোলার ভিত্তি শক্তিশালী হয়।কমিউনিটি পুলিশিংয়ের দর্শন ও আইনি ভিত্তিকমিউনিটি পুলিশিংয়ের আইনি ভিত্তি হিসেবে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর কয়েকটি বিধানের উল্লেখ করা যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর