রাজউক উত্তরা মডেল কলেজে শিক্ষার্থীদের উল্লাস
১১টি শিক্ষা বোর্ডের অধীন এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে এগিয়ে আছেন ছাত্রীরা। তবে ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ–৫ পাওয়ার দিক দিয়ে ছাত্রীরা পিছিয়ে আছে।আজ শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
বেলা ১১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।এ বছর ১১টি শিক্ষাবোর্ডের অধীন পরীক্ষা দিয়েছিল ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।
গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।এসএসসিতে অকৃতকার্য হওয়া বিষয়ে ৩ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ ইতিবাচকভাবে বিবেচনা: মাহদী আমিনমোট পাস করা পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।