advertisement
advertisement

ধানমন্ডিতে ছুরিকাঘাতে নারী নিহত, ছেলে আটক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৩:০৫ অপরাহ্ণ
ধানমন্ডিতে ছুরিকাঘাতে নারী নিহত, ছেলে আটক

ছুরিকাঘাত

advertisement

রাজধানীর ধানমন্ডিতে ছুরিকাঘাতে আফিয়া আক্তার (৬৮) নামে এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ৯/এ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।এ ঘটনায় নিহত নারীর ছেলে তাহসিন আরিফকে (৩০) আটক করেছে পুলিশ।ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তৌহিদুর রহমান বলেন, ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল ছয়টার মধ্যে তাহসিন আরিফ তাঁর মাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন বলে বাসার গৃহকর্মী ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে।

এতে তাঁর মুখ ও গলা দিয়ে রক্তক্ষরণ হয়।’এসআই তৌহিদুর জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর