advertisement
advertisement

ভারত-চীন সীমান্ত উত্তেজনার মধ্যে অরুণাচলে কেন এই সহিংস বিক্ষোভ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ
ভারত-চীন সীমান্ত উত্তেজনার মধ্যে অরুণাচলে কেন এই সহিংস বিক্ষোভ

সিয়াং বাঁধ প্রকল্পের বিরুদ্ধে অরুণাচলে বনধ্ কর্মসূচি।

advertisement

অক্টোবরের শেষ সপ্তাহে ভারতের পূর্ব হিমালয় অঞ্চলের চীন সীমান্তবর্তী রাজ্য অরুণাচল প্রদেশে আড়াই হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করে ভারত সরকার। তাঁদের মধ্যে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সদস্যরাও ছিলেন।

অরুণাচল প্রদেশের প্রায় ৯০ হাজার বর্গকিলোমিটার এলাকা নিজেদের বলে দাবি করে আসছে চীন।এর কয়েক দিন আগে ভারত-চীন সীমান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছিলেন, অরুণাচলের কয়েকটি স্থানে ভারত ও চীনের সেনাদের মধ্যে মুখোমুখি অবস্থানের ঘটনা ঘটছে।

এখনো এসব পরিস্থিতি অব্যাহত রয়েছে।গত কয়েক মাস ধরে অরুণাচলের বিভিন্ন নাগরিক সংগঠন অভিযোগ করে আসছে, চীনের সেনারা ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশ করছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর