মেলা উপলক্ষে রং করা হয়েছে শচীন দেববর্মনের কুমিল্লা নগরের দক্ষিণ চর্থার পৈতৃক বাড়ি। তবে বছরের বেশির ভাগ সময় অযত্ন ও অবহেলায় পড়ে থাকে বাড়িটি
প্রতিবছর মেলা উপলক্ষে বাড়িটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজানো হলেও বছরের বাকি সময় এর দেখভাল নিয়ে প্রশ্ন রয়েছে।‘টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল’, ‘তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি’ কিংবা ‘তোরা কে যাস রে ভাটি গাঙ বাইয়া’—এমন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা শচীন দেববর্মন। উপমহাদেশের প্রখ্যাত এই সংগীতজ্ঞের জন্ম কুমিল্লায়।
অথচ তাঁর পৈতৃক বাড়িটি বছরের বেশির ভাগ সময় পড়ে থাকে অযত্নে।জন্ম ও মৃত্যুবার্ষিকী ঘিরে বছরে দু-একবার মেলার আয়োজন হলেও বাড়িটির নিয়মিত রক্ষণাবেক্ষণ, সংগীতচর্চা ও স্মৃতি সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেই।নগরের দক্ষিণ চর্থায় অবস্থিত বাড়িটিতে ২০১৮ সাল থেকে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হচ্ছে ‘শচীন মেলা’।
প্রতিবছর মেলা উপলক্ষে বাড়িটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজানো হলেও বছরের বাকি সময় এর দেখভাল নিয়ে প্রশ্ন রয়েছে।শচীন দেববর্মন ১৯০৫ সালের ১ অক্টোবর কুমিল্লার দক্ষিণ চর্থায় জন্মগ্রহণ করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।