advertisement
advertisement

সারা দেশের কোমর ভাঙা, তাই দেশ মেরামত করতে হবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ
সারা দেশের কোমর ভাঙা, তাই দেশ মেরামত করতে হবে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় লংমার্চের গাড়ি থামিয়ে পথসভায় বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ শনিবার বেলা ১১টার দিকে ভাঙ্গা পৌরসভা কার্যালয়ের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে

advertisement

ফরিদপুরের ভাঙ্গায় ১১-দলীয় ঐক্যজোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের পথসভায় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘জায়গার নাম ভাঙ্গা। আসলে সারা দেশের কোমর ভাঙা। তাই দেশ মেরামত করতে হবে। সংস্কার করতে হবে। গণরায় বাস্তবায়ন করতে হবে।’আজ শনিবার ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা কার্যালয়ের সামনে লংমার্চকে স্বাগত জানাতে জড়ো হন জামায়াতের নেতা-কর্মীরা।

সেখানে বেলা ১১টার দিকে গাড়ি থেকে ১ মিনিট ৩৬ সেকেন্ড বক্তব্য দেন শফিকুর রহমান। এ সময় মহাসড়কের দুই পাশে বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।শফিকুর রহমান বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের তাড়াতে হবে। দুঃশাসন থেকে মুক্তি পেতে হবে। এ লড়াই জনগণের লড়াই, এ লড়াই মুক্তির লড়াই। বিরোধীদলীয় নেতা বলেন, ‘আপনারা রাস্তায় নেমে আমাদের দাবির প্রতি সংহতি জানিয়েছেন। উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।

আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর