advertisement
advertisement

কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পেলেন ৮৮৬ জন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ২:১১ অপরাহ্ণ
কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, 
জিপিএ-৫ পেলেন ৮৮৬ জন

কারিগরি শিক্ষা বোর্ড

advertisement

এ বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি ভোকেশনাল ও এইচএসসি ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় গড় পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ। আর ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পেয়েছেন ৮৮৬ জন পরীক্ষার্থী।আজ শনিবার ২০২৬ সালের এ ফল প্রকাশ করা হয়। একই দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

বেলা ১১টার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।এসএসসিতে অকৃতকার্য হওয়া বিষয়ে ৩ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ ইতিবাচকভাবে বিবেচনা: মাহদী আমিনএ বছর এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি ভোকেশনাল ও এইচএসসি ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ২ হাজার ৯৪৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৫০ হাজার ৮৮৯ জন।

তাঁদের মধ্যে ছাত্র ৩৩ হাজার ৯৯ এবং ছাত্রী ১৭ হাজার ৭৯০ জন।অন্যদিকে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১৮০ এবং ছাত্রী ৭০৬ জন।৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে কুমিল্লাএইচএসসিতে ছাত্রদের অর্ধেকই ফেল, ছাত্রীরা কত শতাংশ

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর